tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিজাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে: আমীর খসরু

জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোট নিয়ে বিএনপির অবস্থান একেবারেই স্পষ্ট—জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে হবে, এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আমীর খসরু বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে—এটাই বিএনপির নীতিগত অবস্থান। এই বিষয়ে নতুন করে আলোচনার বা অবস্থান পরিবর্তনের প্রশ্নই আসে না। ঐকমত্যের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগও নেই।”

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশনকে আরও কার্যকর করা এবং আসন্ন দলীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।”

তিনি আরও বলেন, “জনগণের দীর্ঘদিনের দাবি—তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই ব্যবস্থায় ভোট আয়োজন সম্ভব কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে।”

তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা প্রসঙ্গে আমীর খসরু বলেন, “অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য বিতর্কিত হয়ে পড়ায় তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। নির্বাচন কমিশনকে কার্যকরভাবে পরিচালনা করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটিই এখন সবচেয়ে প্রাসঙ্গিক।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা এখন একেবারেই পরিষ্কার—তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন।”