tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশগাজীপুরে দিনব্যাপী ট্রাস্টির মন্দির পরিদর্শন

গাজীপুরে দিনব্যাপী ট্রাস্টির মন্দির পরিদর্শন

গাজীপুর জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচলের উপশহর, মঠবাড়ি , কেটুন, কুচিলাবাড়ি, সেনপাড়ায় স্থাপিত মঠ- মন্দির পরিদর্শন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি সন্তোষ দাশগুপ্ত অমিত।

আজ শনিবার ( ২৫ অক্টোবর ) সকাল ১১টার দিকে বরকাউ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির থেকে ট্রাস্টি মন্দির পরিদর্শন শুরু করেন ।
পূর্বাচলের উপশহর, মঠবাড়ি , কেটুন, কুচিলাবাড়ি, সেনপাড়ায় অবস্থিত স্থানীয় মন্দিরগুলো পরিদর্শনকালে মন্দির কমিটি, মন্দিরে থাকা ভক্ত অনুরাগী ও গ্রামবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মন্দির পরিদর্শনকালে বেশ কয়েকটির মন্দির কমিটি মামলা, দেবোত্তর সম্পত্তি বিষয়ক জটিলতা ও অবকাঠামো উন্নয়নের জন্য অনুদানের কথা তুলে ধরেন ট্রাস্টির কাছে । এতে ট্রাস্টিও অন্তবর্তীকালীন সরকারের সাধ্যমত সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন।

সর্বশেষ সন্ধ্যার দিকে শ্রী শ্রী চন্ডী ও কালী মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে আজকের মতো বিদায় নেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ধর্মীয় সংগঠক আশীষ মল্লিক ।

ট্রাস্টির উপস্থিতিতে স্থানীয় লোকজন ও মন্দির কমিটি বেশ আনন্দিত । কেননা এর আগে এ যাবত কোনো ট্রাস্টি অত্র এলাকাগুলোতে মন্দির পরিদর্শনে যান নি।