tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ডিজিকে নিয়ে দুদকে কোনো তদন্ত চলছে না: বিজিবি

ডিজিকে নিয়ে দুদকে কোনো তদন্ত চলছে না: বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ নয়জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলছে—সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিজিবি।

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, Dhakatruth.com নামের একটি অনলাইন পোর্টালে ‘বিজিবি ডিজিসহ নয় সেনা কর্মকর্তার বিষয়ে গোপন অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন।

বিবৃতিতে আরও বলা হয়, সংবাদ প্রকাশের পর বিজিবি প্রাথমিকভাবে দুদকের সঙ্গে যোগাযোগ করে। দুদক জানায়, বিজিবির বর্তমান মহাপরিচালককে নিয়ে কোনো ধরনের তদন্ত বা অনুসন্ধান চলছে না।
বিজিবির দাবি, উক্ত প্রতিবেদনে উল্লিখিত অন্যান্য অভিযোগও কোনো ব্যক্তি বিশেষের অসন্তোষ বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টার ফল, যার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান ডিজি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ও নীতিবান, এবং কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেন না। তাকে জড়িয়ে এই ধরনের মনগড়া তথ্য প্রচার করা পরিষ্কারভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা।

বিজিবি তাদের ব্যাখ্যায় দৃঢ়ভাবে বিশ্বাস প্রকাশ করে যে, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
সংস্থাটি দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আহ্বান জানিয়ে জাতীয় স্বার্থের পরিপন্থী তথ্য বিকৃতি ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।