tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান গণপূর্ত উপদেষ্টার

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান গণপূর্ত উপদেষ্টার

ফ্যাসিবাদ একবার পরাজিত হলেও তার প্রবণতা বারবার ফিরে আসে—এ কথা উল্লেখ করে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (২৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটোরিয়ামে ‘গুম: ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আদিলুর রহমান খান বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের বিলুপ্তির এক নতুন সূচনা করেছে। গত ১৭ বছর ধরে দেশ যে দমন-নিপীড়নের পথে এগিয়ে যাচ্ছিল, জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে।”

অনুষ্ঠানে ফ্যাসিবাদ আমলে গুমের শিকার ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের লেখা ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের ৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।