tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকনিউজিল্যান্ডে প্রবল ঝড়ের কারণে লাখো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন, বাতিল শতাধিক ফ্লাইট

নিউজিল্যান্ডে প্রবল ঝড়ের কারণে লাখো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন, বাতিল শতাধিক ফ্লাইট

নিউজিল্যান্ডে গত মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে শুরু হওয়া প্রবল ঝড়ে দেশের লাখো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। একই সঙ্গে বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই ঝড় নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড এবং নর্থ আইল্যান্ডের দক্ষিণাঞ্চল জুড়ে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে।

ঝড়ের কারণে ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) বেগে বাতাস বয়ে গেছে, যা প্রায় ৯০ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। নিরাপত্তার কারণে দেশজুড়ে ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ক্যান্টারবুরি ও রাজধানী ওয়েলিংটনে ‘রেড উইন্ড ওয়ার্নিং’ জারি করা হয়েছে, যা সর্বোচ্চ সতর্কতার নির্দেশ। পাশাপাশি দক্ষিণ দ্বীপে ভারি বৃষ্টির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ঘরের ভিতরে থাকা, অপ্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলা এবং আরও বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্নতার জন্য প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। বিদ্যুৎ বিভ্রাট প্রধানত দক্ষিণ দ্বীপের বাসিন্দাদের বেশি প্রভাবিত করেছে। তবে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঝড়ে বিভিন্ন এলাকায় ঘরের ছাদ উড়ে গেছে, গাছ উপড়ে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। রাজধানী ওয়েলিংটনে মঙ্গলবার এক ব্যক্তি গাছের ডাল পড়ে মাথায় আঘাত পেয়ে নিহত হয়েছেন। আরেক নারী ঝড়ো বাতাসে রাস্তার ওপর ছিটকে পড়ার পর বিপরীত দিকের গাড়ির সামনে চলে গেলে, সৌভাগ্যবশত তিনি বেঁচে গেছেন। এই ঘটনাটি একটি গাড়ির ড্যাশক্যাম ভিডিওতে ধরা পড়ে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ঝড়ের প্রভাবে ওয়েলিংটনে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে, শহরের কিছু রাস্তা ও লাইব্রেরিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ক্যান্টারবুরি অঞ্চলে দুর্যোগ মোকাবিলার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, একই ধরনের প্রবল বাতাস অস্ট্রেলিয়াতেও বইছে। দেশটির অভ্যন্তরীণ অঞ্চলে তাপপ্রবাহ ও বনভূমিতে অগ্নিকাণ্ডের আশঙ্কায় অগ্নি-নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।