tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিVivo ব্যবহারকারীদের জন্য সুখবর: X200 সহ একাধিক ডিভাইসে আসছে OriginOS 6 আপডেট

Vivo ব্যবহারকারীদের জন্য সুখবর: X200 সহ একাধিক ডিভাইসে আসছে OriginOS 6 আপডেট

চীনে ১০ অক্টোবর Vivo তাদের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম OriginOS 6 লঞ্চ করেছে। নতুন কাস্টম স্কিনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক এবং বর্তমানে বাজারে থাকা Vivo X300 Pro ও Vivo X300 মডেলে চালু হয়েছে। শীঘ্রই অন্যান্য Vivo ফোনেও এই আপডেট পাওয়া যাবে।

কোম্পানিটি ইতিমধ্যেই চীন ও গ্লোবাল মার্কেটের জন্য OriginOS 6 রোলআউটের সময়সূচি ঘোষণা করেছে। সম্প্রতি ভারতের ডিভাইসগুলির জন্যও রোলআউটের সময়সূচি প্রকাশ করা হয়েছে। নভেম্বর মাসের শুরুতে Vivo X200 সিরিজ, Vivo X Fold 5 এবং Vivo V60 প্রথম এই আপডেট পাবে।