tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়নয় সচিবকে বাধ্যতামূলক অবসর

নয় সচিবকে বাধ্যতামূলক অবসর

জনস্বার্থে নয়জন সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী সব অবসর-সুবিধা পাবেন।

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:

১. মো. মনজুর হোসেন (৫৪৯০) – সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
২. মো. মশিউর রহমান, এনডিসি (৫৫৬৮) – সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
৩. মো. সামসুল আরেফিন (৫৭৭৩) – সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
৪. মো. মিজানুর রহমান, এনডিসি (৫৯২৪) – সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
৫. মো. আজিজুর রহমান (৫৯২৯) – সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
৬. মো. নূরুল আলম (৫৯৯৪) – সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
৭. ড. ফরিদ উদ্দিন আহমদ (৬০৬৫) – সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
৮. ড. এ কে এম মতিউর রহমান (৭৬৩১) – সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
৯. শফিউল আজিম (৬৩৬৫) – সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়