জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি ও চাঁদাবাজি করে দেশকে আরেকটি গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“এক বছরের মধ্যেই ‘জুলাইয়ের চেতনা’র নামে ভাগ-বাঁটোয়ারা, ধান্দাবাজি আর চাঁদাবাজিতে দেশটাকে নতুন এক সংকটের মুখোমুখি করা হয়েছে। জানি না, এখান থেকে সহজে কোনো উত্তরণের পথ আছে কি না। আফসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের মতো এত বড় একটি সুযোগ পেয়েও কিছুই করা গেল না।”
তিনি আরও বলেন,
“আমি চাই, এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নতুন প্রজন্মের লুটেরাদের বিরুদ্ধে একটি গণতদন্ত কমিশন গঠিত হোক এবং তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক।”



