tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণের অনুমতি: পরিবেশ উপদেষ্টা

১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণের অনুমতি: পরিবেশ উপদেষ্টা

আগামী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণের অনুমতি দেওয়া হবে। তবে সেখানে রাত্রিযাপন করা যাবে কি না, সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ৯ মাস ধরে সেন্ট মার্টিনে পর্যটন কার্যক্রম বন্ধ ছিল। এই সিদ্ধান্তের ফলে দ্বীপের পর্যটন খাতে স্থবিরতা নেমে আসে এবং পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ হয়ে যায়। ফলে জেটিঘাটে পড়ে থাকে সুনসান নীরবতা, আর কর্মচারীরা পড়ে বেকারত্বের সংকটে।

সরকার জানায়, সেন্ট মার্টিনের সংবেদনশীল জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ভবিষ্যতে এই দ্বীপকে স্থানীয় জনগণনির্ভর টেকসই পর্যটন কেন্দ্রে রূপান্তর করার পরিকল্পনাও রয়েছে সরকারের।