tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়দেশে পাঁচ দিনে তিনটি বড় অগ্নিকাণ্ড, কি বলছে সরকার

দেশে পাঁচ দিনে তিনটি বড় অগ্নিকাণ্ড, কি বলছে সরকার

গত পাঁচ দিনে দেশে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউন, চট্টগ্রাম ইপিজেডের একটি শিল্প প্রতিষ্ঠান এবং সবশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শনিবার (১৮ অক্টোবর) একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়:
“সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বড় অগ্নিকাণ্ডগুলোর বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক এবং জনগণের উদ্বেগ সম্পর্কে সচেতন। প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষায় নিয়োজিত রয়েছে।”

সরকার আরও জানায়, “যদি এই ঘটনাগুলোর পেছনে কোনো ধ্বংসাত্মক উদ্দেশ্য কিংবা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অপরাধমূলক তৎপরতা বা উসকানিমূলক কর্মকাণ্ডকে দেশের জনজীবন ও রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করতে দেওয়া হবে না।”

বিবৃতিতে আরও বলা হয়:
“যদি এসব অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্র বা আতঙ্ক সৃষ্টির চেষ্টা থেকে থাকে, তাহলে তা ব্যর্থ হবে, যদি আমরা আতঙ্ক নয়, যুক্তি ও সাহসিকতার মাধ্যমে প্রতিক্রিয়া জানাই। অতীতে বাংলাদেশের জনগণ বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই আমরা ঐক্য, সহনশীলতা ও সংকল্পের মাধ্যমে উত্তরণ ঘটিয়েছি। আমাদের ভয় পাওয়ার কিছু নেই।”