tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিঅগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারেক রহমান

অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারেক রহমান

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডসহ সম্প্রতি দেশে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার দোয়া রইল, এবং আমি আশা করি সবাই নিরাপদে আছেন।”

পোস্টে তিনি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে দ্রুত ও সাহসিকতার সঙ্গে কাজ করা ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট সবার প্রশংসা করেন।

মিরপুর ও চট্টগ্রাম ইপিজেডের কারখানায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান লিখেছেন, “সম্প্রতি দেশে অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত অপরিহার্য।”

এর আগে শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা রাত পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।
এর দুই দিন আগে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। টানা ১৭ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে।
এ ছাড়া একই রাতে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সুতার মিলে আগুনে কোটি টাকার ক্ষতি হয়।
আরও আগে, ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানি ঘটে।