tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চালু

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চালু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, রাত ৯টা থেকে বিমান চলাচল স্বাভাবিকভাবে চালু করা হবে। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করা হয়েছে।

ঘটনার পরপরই বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়। বর্তমানে মন্ত্রণালয়ের উপদেষ্টা সরাসরি থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হচ্ছে। ঘটনার উৎস শনাক্ত করে ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের সহযোগিতা এবং ধৈর্যের জন্য মন্ত্রণালয় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।