tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদজাতীয়অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: অন্তর্বর্তী সরকার

অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: অন্তর্বর্তী সরকার

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় যদি কোনো নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, “কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর সুযোগ দেওয়া হবে না।”

বিবৃতিতে আরও বলা হয়, “দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, সরকার তা গভীরভাবে অবগত। নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।”

সরকার স্পষ্ট করে জানায়, “যদি এই অগ্নিকাণ্ডগুলো নাশকতার উদ্দেশ্যে সংঘটিত হয়ে থাকে এবং তা আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করতে চায়, তবে সেই উদ্দেশ্য কেবল সফল হবে তখনই, যখন আমরা ভয়কে বিবেচনার ওপর প্রাধান্য দিতে দেব। সরকার জনগণের পাশে রয়েছে এবং কোনো ধরনের হুমকির মুখে পিছিয়ে যাবে না।”

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখার সময় (রাত পৌনে ৯টা) পর্যন্ত আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের ইপিজেড এলাকায় অবস্থিত অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইলস লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে, যা প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে। গত মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়ি এলাকার একটি রাসায়নিক গুদামে লাগা আগুনে প্রাণ হারান অন্তত ১৬ জন।

বিবৃতির শেষে সরকার বলেছে, “বাংলাদেশ অতীতেও বহু চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে গেছে। আমরা ঐক্য, সংযম এবং অটল সংকল্প নিয়ে গণতন্ত্রের পথে যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত। ভয় পাওয়ার কোনো কারণ নেই।”