tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিবিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন কে স্পষ্ট করলেন মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন কে স্পষ্ট করলেন মির্জা ফখরুল

বিএনপি যদি আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন—এ নিয়ে দলের মধ্যে কোনো বিভ্রান্তি নেই বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১০ অক্টোবর রাজধানীর গুলশানে নিজের বাসভবনে বাসস-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ ও সক্রিয় থাকেন, তাহলে তিনিই হবেন প্রধানমন্ত্রী। আর যদি তিনি সক্ষম না হন, তাহলে তারেক রহমান হবেন। এ বিষয়ে আমাদের দলে কোনো মতভেদ নেই।”

নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমাদের যথেষ্ট আস্থা আছে। এখন পর্যন্ত যেটুকু দেখছি, তাতে মনে করি কমিশন নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে।”

বিএনপির প্রস্তুতি নিয়ে চলমান প্রচারণা প্রসঙ্গে ফখরুল বলেন, “বলা হচ্ছে বিএনপি প্রস্তুত নয়, প্রার্থী নেই, প্রচার শুরু করতে পারেনি—এসব ঠিক নয়। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত ছিল এবং আছে। এমনকি ফ্যাসিবাদের মধ্যেও ২০১৮ সালে আমরা নির্বাচনে অংশ নিয়েছি।”

তিনি আরও বলেন, “এখন বিএনপি আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। তৃণমূলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে জনগণের সঙ্গে কাজ করছেন।”