tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনরাজনীতি ছেড়ে আবার সিনেমায় ফিরতে চান কঙ্গনা রানাউত

রাজনীতি ছেড়ে আবার সিনেমায় ফিরতে চান কঙ্গনা রানাউত

বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রানাউত রাজনীতির ময়দানে পা রেখেই জয় পেয়েছিলেন। বর্তমানে তিনি হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের সাংসদ। তবে রাজনীতি এখন আর তেমন উপভোগ করতে পারছেন না বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি—এই প্রথম নয়, আগেও এ কথা প্রকাশ্যে বলেছিলেন কঙ্গনা।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ও অভিনেতা সুরেশ গোপী মন্ত্রীত্ব ছেড়ে চলচ্চিত্রে মন দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। তার সেই বক্তব্য ঘিরেই আবার আলোচনায় কঙ্গনা।

তিনি বলেন, “রাজনীতি খুব কঠিন পেশা। এখানে উপার্জন তুলনামূলকভাবে কম, অথচ খরচ অনেক। শিল্পীরা নিজেদের মূল পেশায় সময় দিলে, তা নিয়েও কটাক্ষ শুনতে হয়। একজন মানুষ যদি জনসেবার পাশাপাশি নিজের পেশাও চালিয়ে যেতে চান, তা হলে তাকে সেই সুযোগ দেওয়া উচিত।”

কঙ্গনার দাবি, সংসদ সদস্য হিসেবে যা বেতন পাওয়া যায়, তা থেকে রান্নার কর্মী ও গাড়িচালকের বেতন মেটানোর পর হাতে থাকে মাত্র ৫০–৬০ হাজার টাকা। “সৎ পথে রাজনীতি করে আয় দিয়ে জীবন চালানো কঠিন—তাই একটা চাকরি দরকার,” বলেন কঙ্গনা।

উল্লেখযোগ্যভাবে, ‘ইমার্জেন্সি’ ছবির পর আর কোনও অভিনয় প্রকল্পে দেখা যায়নি কঙ্গনাকে। তবে শোনা যাচ্ছে, এবার তিনি হলিউডে পা রাখতে চলেছেন।