tanaka

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার...
প্রচ্ছদরাজনীতিব্যারিকেড ভেঙে শাহবাগে এমপিওভুক্ত শিক্ষকরা, যান চলাচল বন্ধ

ব্যারিকেড ভেঙে শাহবাগে এমপিওভুক্ত শিক্ষকরা, যান চলাচল বন্ধ

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা পূর্বঘোষণা অনুযায়ী বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ৩ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ এলাকার সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় পতাকা ও দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে শিক্ষকরা রওনা দিলে, জাতীয় গ্রন্থাগারের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। তবে শিক্ষকরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে পৌঁছান এবং সেখানে অবস্থান নেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।

তিনি দুপুরে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বলেন, “বাড়িভাড়া ভাতা ২০ শতাংশের এক শতাংশও কম হবে না। চিকিৎসা ভাতা ১,৪৯৯ টাকা হলেও মানা হবে না। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ দিতেই হবে। দাবির বিষয়ে কোনো ছাড় নয়।”

উল্লেখ্য, এর আগেও গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে রয়েছেন।

শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবিগুলোর বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন আরও জোরদার হবে।