tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু ডংইউ রোমে সংস্থার সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) এফএও সদর দপ্তরে পৌঁছালে ড. ইউনূসকে প্রধান ফটকে উষ্ণ অভ্যর্থনা জানান মহাপরিচালক কু ডংইউ। পরে তারা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন।

বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে রোমে অবস্থান করছেন। তিনি গত রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিমানের একটি ফ্লাইটে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।