tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়আজকের আবহাওয়া (১৪ অক্টোবর): ঢাকায় আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

আজকের আবহাওয়া (১৪ অক্টোবর): ঢাকায় আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সারাদিন আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে।

সকালে (৬টা) ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।

গতকাল (১৩ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস।