tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল, ট্রাম্পের ভাষণ সাময়িক ব্যাহত

ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল, ট্রাম্পের ভাষণ সাময়িক ব্যাহত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এ ভাষণ দেওয়ার সময় হঠাৎ হট্টগোল শুরু হলে তাঁর বক্তব্য কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

সোমবারের ওই ঘটনার সময় ট্রাম্প বক্তৃতা দিচ্ছিলেন। একপর্যায়ে হট্টগোলের ফলে তিনি বক্তব্য থামিয়ে দেন। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে একটি চিহ্নিত ব্যক্তির দিকে এগিয়ে গিয়ে তাঁকে দ্রুত সরিয়ে নেয়।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্রাম্প ভাষণ চালিয়ে যান। তিনি বলেন, “কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে।”

নেসেটে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।” তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অসাধারণ সাহসী একজন মানুষ’ হিসেবে অভিহিত করে ধন্যবাদ জানান।

এ সময় পার্লামেন্ট সদস্যদের অনেকেই নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে চিৎকার করে ওঠেন।

ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে সহায়তাকারী আরব দেশগুলোর প্রশংসাও করেন। তিনি বলেন, “তাদের সঙ্গে একসঙ্গে কাজ করাটা ছিল একটি অবিশ্বাস্য বিজয়।”

তিনি আরও বলেন, “এখন ইসরায়েলের স্বর্ণযুগের সূচনা হবে, যা পুরো অঞ্চলেই সমৃদ্ধি বয়ে আনবে।”