tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নির্বাচনে সেনা মোতায়েন বাড়ানো হবে: মেজর জেনারেল হাকিমুজ্জামান

নির্বাচনে সেনা মোতায়েন বাড়ানো হবে: মেজর জেনারেল হাকিমুজ্জামান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানের চেয়ে তিন গুণ বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুত। ফেব্রুয়ারির নির্বাচনে মাঠপর্যায়ে সেনাবাহিনীর উপস্থিতি আরও ৩-৪ শতাংশ বাড়বে।”

গুমের ঘটনায় বিচার নিশ্চিত করতে সেনাবাহিনীর দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। হাকিমুজ্জামান বলেন, “গুম কমিশন গঠিত হয়েছে। আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি এবং করে যাব। ইনসাফ নিয়ে কোনো আপস হবে না। সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে থাকবে।”

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া তিনটি মামলায় ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআর-এ এবং ১৫ জন বর্তমানে কর্মরত। গত ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর তাদের সেনাসদরে যোগদানের নির্দেশ দেওয়া হয়। ১৬ জনের মধ্যে ১৫ জন নির্দেশনা অনুযায়ী সাড়া দিয়েছেন এবং বর্তমানে তারা সেনা হেফাজতে আছেন। তারা পরিবারের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

তবে মেজর জেনারেল কবীর আহাম্মদ এখনও নিখোঁজ। এ প্রসঙ্গে হাকিমুজ্জামান জানান, “তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হন এবং তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি।”