tanaka
প্রচ্ছদজাতীয়ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭৩৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ১১৬ জন, চট্টগ্রামে ৯৮ জন, ঢাকার বাইরে ১৫৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১২১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৫ জন, খুলনায় ৩৯ জন, ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহীতে ৫৭ জন, রংপুরে ১৪ জন এবং সিলেটে ৪ জন।

এদিকে গত একদিনে সারাদেশে ৫৫৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৪৪ হাজার ১৮৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৬ হাজার ৭৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৯৫ জন।