tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়আজ বিশ্ব পর্যটন দিবস

আজ বিশ্ব পর্যটন দিবস

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। দিবসটির মূল লক্ষ্য হলো পর্যটনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনা বিশ্বব্যাপী তুলে ধরা। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) ঘোষিত এ বছরের প্রতিপাদ্য—“টেকসই উন্নয়নে পর্যটন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, “পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এই খাতের সঠিক বিকাশ নিশ্চিত করতে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, “বর্তমানে পর্যটন শিল্পকে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও এই খাতটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে—প্রত্যক্ষ ও পরোক্ষ উভয়ভাবেই।”

তিনি বলেন, “পর্যটন শিল্পের সম্প্রসারণের ফলে একদিকে যেমন দেশের পর্যটন অঞ্চলগুলোর উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, তেমনি স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতাও বাড়ছে। ফলে এ বছরের প্রতিপাদ্য—‘টেকসই উন্নয়নে পর্যটন’ অত্যন্ত প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ।”

প্রসঙ্গত, জাতিসংঘের পর্যটন সংস্থা ১৯৮০ সাল থেকে বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপনের সূচনা করে, যা এর সদস্য দেশগুলো প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।

এ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এর অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থা, ট্যুরিস্ট পুলিশ এবং সরকারি-বেসরকারি পর্যটন সংগঠনসমূহ নানা আয়োজন করেছে। বিভিন্ন সেমিনার, র‍্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী দিবসটি পালন করা হচ্ছে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে।