রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। দুপুর ১২টা : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক পর্যটন খাতের উন্নয়নে এবং ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে গৃহীত কার্যক্রম সচিবালয়ে প্রেস ব্রিফিং করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বিকেল ৪টা : গুলশানে হোটেল ওয়েস্টিনে যাস্ট ট্রানজিশন কনভেনশন বাংলাদেশের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সিইসির ব্রিফিং
• বিকেল ৩টা : রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিএনপির কর্মসূচি
• সকাল ৯টা ৩০ মিনিট : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সংলগ্ন রাস্তা থেকে র্যালি বের করবে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
• সকাল ১১টা : সুপ্রিম কোর্টে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালাইয়েন্সের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
• দুপুর ১২টা : সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল, দক্ষিণ বারিধারা আবাসিক এলাকা ও মেরুল বাড্ডা রাজউক প্রজেক্ট এলাকায় আমরা বিএনপি পরিবারের কর্মসূচি রয়েছে। এতে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।



