খবর পেয়ে কদমতলী থানার উপপরিদর্শক এসআই মিঠুন মণ্ডল জুরাইন নবারন গলি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত পৌনে ১১টায় মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের দুই পা ও পিঠেসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে কে বা কারা, কী কারণে তাকে কুপিয়েছে এবং সে সেখানে কেন গিয়েছিল—তৎক্ষাণিকভাবে পরিবারের লোকজন কিছুই জানাতে পারেনি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
নিহত মিন্টু মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি কেরানীগঞ্জে হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে ভাড়া বাসায় থাকতেন।



