tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলা

ইরানের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলা

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী সিরিকে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে শহরটিতে ‘শত্রুপক্ষ’ সামরিক ধরনের হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) বরাত দিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

তবে হামলায় কী ধরনের লক্ষ্যবস্তুকে নিশানা করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। একইভাবে হামলায় কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাও স্পষ্ট করেনি ইরানি কর্তৃপক্ষ।

হামলার জন্য দায়ী পক্ষের পরিচয়ও প্রকাশ করা হয়নি। ইরানি সূত্রের ব্যবহৃত ‘শত্রুপক্ষ’ শব্দটি দিয়ে যুক্তরাষ্ট্রকে বোঝানো হয়েছে কি না, সে বিষয়েও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

উল্লেখ্য, হরমোজগান প্রদেশ ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিকটবর্তী হওয়ায় অঞ্চলটির ভৌগোলিক ও সামরিক গুরুত্ব রয়েছে। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি।

সূত্র: আলজাজিরা