tanaka
প্রচ্ছদঅন্যান্যমক্কা অঞ্চলের দিকে ড্রোন নিক্ষেপ, প্রতিহতের দাবি সৌদি জোটের

মক্কা অঞ্চলের দিকে ড্রোন নিক্ষেপ, প্রতিহতের দাবি সৌদি জোটের

সৌদি আরবের পবিত্র মক্কা নগরী অভিমুখে একটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে ড্রোনটি প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

শুক্রবার (৬ নভেম্বর) ইয়েমেনবিষয়ক সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি এ তথ্য জানিয়েছেন।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, মক্কা অঞ্চলের দিকে ছোড়া একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে তাদের বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কর্নেল তুর্কি আল-মালকি জানান, সৌদি বাহিনী মক্কা অঞ্চলে ড্রোনটি প্রতিহত করেছে।

এ ঘটনায় ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা