tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়উত্তর বঙ্গোপসাগরে ফের লঘুচাপের সম্ভাবনা

উত্তর বঙ্গোপসাগরে ফের লঘুচাপের সম্ভাবনা

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আবারও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয়, তবে উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি মাত্রায় সক্রিয় রয়েছে।

এ অবস্থায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকায় ভারি বর্ষণও হতে পারে। তবে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।