tanaka
প্রচ্ছদচাকরীঢাকা কর অঞ্চল-১৯-এ ৬০ পদে চাকরির সুযোগ, আবেদন শুরু ১ নভেম্বর

ঢাকা কর অঞ্চল-১৯-এ ৬০ পদে চাকরির সুযোগ, আবেদন শুরু ১ নভেম্বর

ঢাকা কর অঞ্চল-১৯-এর অধীন বিভিন্ন পদে ৬০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ২১ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

পদ ও বেতন কাঠামো

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সাত ধরনের পদে মোট ৬০ জন নিয়োগ দেওয়া হবে। পদভিত্তিক শূন্য পদের সংখ্যা ও বেতন স্কেল নিচে দেওয়া হলো—

১. কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৩
  • বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. ব্যক্তিগত সহকারী

  • পদসংখ্যা: ৩টি
  • গ্রেড: ১৩
  • বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৩. প্রধান সহকারী

  • পদসংখ্যা: ৯টি
  • গ্রেড: ১৩
  • বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৪. উচ্চমান সহকারী

  • পদসংখ্যা: ১০টি
  • গ্রেড: ১৪
  • বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৫. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ১২টি
  • গ্রেড: ১৪
  • বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ১২টি
  • গ্রেড: ১৬
  • বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৭. অফিস সহায়ক

  • পদসংখ্যা: ১৩টি
  • গ্রেড: ২০
  • বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়সসীমা

আবেদনকারীদের বয়স ১১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

যেভাবে আবেদন করবেন

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। এ জন্য ঢাকা কর অঞ্চল-১৯-এর নির্ধারিত টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের ওয়েবসাইট: https://tax19.teletalk.com.bd/

আবেদন ফি

পদ অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সূচি

  • আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
  • আবেদন শেষ: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

নিয়োগ বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনপদ্ধতি এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে ঢাকা কর অঞ্চল-১৯-এর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি: https://tax19.teletalk.com.bd/tax19_2026/docs/TAX1920261028.pdf