tanaka
প্রচ্ছদচাকরীআরএফএল গ্রুপে চাকরির সুযোগ, নিয়োগ দেওয়া হবে ২০ জনকে

আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, নিয়োগ দেওয়া হবে ২০ জনকে

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘এলইএপি ইন্টার্ন’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে মোট ২০ জন প্রার্থী নেওয়া হবে। ইতোমধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের বিবিএ অথবা বিএসসি ডিগ্রিধারী হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই পদটিতে আবেদনের সুযোগ পাবেন।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

বিভাগ: এক্সপোর্ট

পদের নাম: এলইএপি ইন্টার্ন

মোট পদ: ২০টি

চাকরির ধরন: ফুলটাইম, বেসরকারি

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা বিএসসি ডিগ্রি

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

মাসিক বেতন: ১৫ হাজার টাকা

বয়সসীমা: ন্যূনতম ২২ বছর

আবেদন শুরুর তারিখ: ২৯ অক্টোবর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

কর্মস্থল: গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের শর্তাবলি, বিস্তারিত তথ্য এবং আবেদনপ্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম