tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনএইচএসসিতে রাজউক কলেজের পাশের হার ৯৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮২৯ জন

এইচএসসিতে রাজউক কলেজের পাশের হার ৯৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮২৯ জন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা ভালো ফল করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৬৩৬ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬২৬ জন। সে হিসাবে পাশের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে ৮২৯ জন শিক্ষার্থী।

কলেজের প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ১২৪ জন। এ বিভাগে পাশের হার ৯৯ দশমিক ৪৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৯৮ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশ নেয় ৩৮৪ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮১ জন। এ বিভাগে পাশের হার ৯৯ দশমিক ২২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন।

অন্যদিকে, মানবিক বিভাগ থেকে ১২২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১২১ জন পাস করেছে। এ বিভাগে পাশের হার ৯৯ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে ২৭ জন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা। এ সময় তিনি এবারের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের পরবর্তী শিক্ষাজীবনের সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।