tanaka

চ্যানেল আইয়ের পর্দায় আজ থেকে ‘স্পেলিং স্টার ২০২৬’

দেশজুড়ে কয়েক ধাপের বাছাইপর্ব শেষ করে এবার টেলিভিশনের পর্দায় শুরু হচ্ছে ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’-এর মূল প্রতিযোগিতা। আজ শুক্রবার থেকে চ্যানেল...
প্রচ্ছদলাইফস্টাইলমাত্র ২০ সেকেন্ডেই রসুনের খোসা ছাড়ানোর সহজ কৌশল

মাত্র ২০ সেকেন্ডেই রসুনের খোসা ছাড়ানোর সহজ কৌশল

রান্নার প্রস্তুতিতে রসুনের খোসা ছাড়ানো বেশ সময়সাপেক্ষ একটি কাজ। একেকটি কোয়া থেকে পাতলা খোসা আলাদা করতে গিয়ে অনেক সময় ব্যয় হয়। বিশেষ করে একসঙ্গে বেশি পরিমাণ রসুন পরিষ্কার করতে হলে বিরক্তিও বাড়ে। ব্যস্ত জীবনে অল্প সময়ে রান্নার প্রস্তুতি শেষ করতে চান অনেকেই। তাই দ্রুত রসুনের খোসা ছাড়ানোর সহজ কৌশল জানা থাকলে কাজটি অনেকটাই সহজ হয়ে যায়। এমনই কয়েকটি কার্যকর পদ্ধতি জানিয়েছেন ভারতের জনপ্রিয় রন্ধনশিল্পী পঙ্কজ ভদৌরিয়া।

পঙ্কজ ভদৌরিয়ার পরামর্শ অনুযায়ী, মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে মাত্র ২০ সেকেন্ডেই রসুনের খোসা ছাড়ানো সম্ভব। এ জন্য প্রথমে রসুনের মাথা ও নিচের অংশ ছুরি দিয়ে কেটে নিতে হবে। এরপর রসুনটি মোটা প্লাস্টিকে মুড়িয়ে মাইক্রোওয়েভ ওভেনে হালকাভাবে গরম করতে হবে। প্রায় ১০ সেকেন্ড গরম করলেই খোসা আলগা হয়ে আসবে, ফলে সহজেই তা ছাড়িয়ে নেওয়া যাবে।

তবে বাড়িতে মাইক্রোওয়েভ ওভেন না থাকলেও চিন্তার কিছু নেই। বিকল্প হিসেবে কড়াই ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে কড়াইয়ে কিছু লবণ ছড়িয়ে তার ওপর রসুন রেখে ঢেকে প্রায় ১০ সেকেন্ড গরম করতে হবে। এতে রসুনের খোসা সহজে আলাদা করা সম্ভব।

এ ছাড়া পানির সাহায্যেও দ্রুত রসুন পরিষ্কার করা যায়। প্রথমে রসুনের দুই প্রান্ত কেটে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর ভালোভাবে পরিষ্কার করলে কোয়া থেকে খোসা সহজেই উঠে আসবে।

এই পদ্ধতিগুলো অনুসরণ করলে দীর্ঘ সময় ধরে একেকটি রসুনের কোয়া ছাড়ানোর ঝামেলা কমবে। রান্নার আগের প্রস্তুতিও হবে অনেক দ্রুত।