tanaka

চ্যাটজিপিটির পরামর্শে মৃগীর ওষুধ বন্ধ, তরুণীর মৃত্যু: ওপেনএআই ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির দেওয়া পরামর্শ মেনে মৃগী রোগের ওষুধ ধীরে ধীরে কমিয়ে একপর্যায়ে পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ...
প্রচ্ছদসারাদেশশনিবার প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল, জানবেন যেভাবে

শনিবার প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল, জানবেন যেভাবে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। এদিন ফল ঘোষণার মধ্য দিয়ে অপেক্ষার অবসান ঘটবে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ফল প্রকাশের পরপরই পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন। অনলাইনে দুটি নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল দেখা যাবে।

ওয়েবসাইট দুটি হলো—

এ ছাড়া মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত নিয়মে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে।

যত শিক্ষার্থী অংশ নিয়েছেন

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ, এবার ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন।

দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এসব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা নেওয়া হয়।

প্রাথমিক সূচি অনুযায়ী, ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে সেগুলো অনুষ্ঠিত হয়। ১৫ আগস্টের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন কবে থেকে

প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে এ আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত।

শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। পুনর্নিরীক্ষণসংক্রান্ত বিস্তারিত নিয়ম ও নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।