tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিনির্বাচনের সঙ্গে কোনো পার্টির দাবির সম্পর্ক নেই: আমির খসরু

নির্বাচনের সঙ্গে কোনো পার্টির দাবির সম্পর্ক নেই: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো দলই দাবি-দাওয়া করতে পারে, তবে সেই দাবিতে জনগণের কাছে যেতে হবে এবং সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই দাবি-দাওয়া পাশ করাতে হবে। তিনি বলেন, “এসব দাবির সঙ্গে নির্বাচনের প্রক্রিয়ার কোনো সরাসরি সম্পর্ক নেই। কেউ যদি এই পর্যায়ে এসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়—তাহলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ ভোগ করতে হবে।”

বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলে মহানগর প্রজেক্টের বাসায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নুর সিঙ্গাপুরে যাচ্ছেন এবং এর আগে ফোনে তার সঙ্গে কথা বলেছেন ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।

আমির খসরু বলেন, “দাবি কেউ করতেই পারে — পিআর পদ্ধতিতে নির্বাচন বা অন্য যে কোনো দাবি। এগুলো চাইতে কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো বাস্তবায়নের জন্য জনগণের কাছে গিয়ে নির্বাচন দিয়ে ম্যান্ডেট নেওয়া প্রয়োজন। এটাই গণতন্ত্র; এতে বিশ্বাস না করলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে না এবং পরাজিত শক্তি পুনরায় সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, “দেশকে গণতান্ত্রিক স্থিতিতেই ফিরিয়ে এনে স্থিতিশীল অবস্থা তৈরি করতে হবে—যেখানে সবার জীবন নিরাপদ থাকবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক করা দেশের জন্য শুভ।”

শেষে তিনি মন্তব্য করেন, “দেশের স্থিতিশীলতার জন্য রাষ্ট্রের সব অঙ্গ রাজনৈতিক শক্তির অধীনে থাকা জরুরি, এবং সেটি ছাড়া সম্ভব নয়—সেটা শুধুমাত্র নির্বাচিত সরকারই বাস্তবায়ন করতে পারে।”