tanaka
প্রচ্ছদজাতীয়কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির

কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির

কমনওয়েলথ সরকারপ্রধানদের আসন্ন সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সম্মেলনে হুমায়ুন কবিরের দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ সরকারপ্রধানদের এ বৈঠক। এতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনে একজন পূর্ণ মন্ত্রিসভার সদস্যের সমপর্যায়ের সম্মান ও প্রটোকল পাবেন তিনি।