tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদশিক্ষাঙ্গনচাকসু নির্বাচনে মনোনয়ন নিলেন ভিপি সাদিক কায়েমের ছোট ভাই

চাকসু নির্বাচনে মনোনয়ন নিলেন ভিপি সাদিক কায়েমের ছোট ভাই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন হল সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হল থেকে মনোনয়নপত্র নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো নিশ্চিত হয়নি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সূত্রে জানা যায়, আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আয়াজ বর্তমানে সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক। এ হল থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন নিয়েছেন।

হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবী বলেন, “আয়াজ বন্ধুদের সঙ্গে ফরম কিনেছে। হয়তো মজার ছলেই নিয়েছে। তবে কোন পদে নির্বাচন করবে তা এখনও নির্দিষ্ট নয়।”

এ বিষয়ে আবু আয়াজ জানান, “আমি মনোনয়ন নিয়েছি, তবে নির্বাচন করব কি না তা এখনও ঠিক হয়নি। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন করব।”

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন। নির্বাচন আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল-শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নেওয়া নিষিদ্ধ।

নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ নির্বাচন ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা শুরু হবে। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন হতে যাচ্ছে, সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে।