tanaka
প্রচ্ছদরাজনীতিপ্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না হলে রাজপথে নামার হুশিয়ারি রেজাউল করীমের

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না হলে রাজপথে নামার হুশিয়ারি রেজাউল করীমের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে ওলামায়ে কেরাম ও ইসলামিক সংগঠনগুলো রাজপথে নামতে বাধ্য হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের একটি জাতীয় সেমিনারে বক্তব্যকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, “ধর্মীয় শিক্ষা না থাকায় প্রাথমিক বিদ্যালয়গুলো ক্রমেই শিক্ষার্থীশূন্য হয়ে পড়ছে। আমরা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ইসলামের পক্ষে জনমত সুসংহত হয়েছে। এখনই সময় প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করার।”

এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও নৃত্য শিক্ষকের জন্য প্রজ্ঞাপন জারির সমালোচনা করেন এবং তা অবিলম্বে বাতিলের দাবি জানান।

মুফতি রেজাউল করীম আরও বলেন, “আমরা চাই না সংঘাত। তবে প্রয়োজনে ইসলামপন্থী সব সংগঠন ও ওলামাগণকে নিয়ে আমরা রাজপথে নামব।”