tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশপূজামণ্ডপে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: সাতক্ষীরার পুলিশ সুপার

পূজামণ্ডপে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: সাতক্ষীরার পুলিশ সুপার

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সতর্ক বার্তা দিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভার আয়োজন করে সাতক্ষীরা জেলা পুলিশ।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, চাঁদাবাজি, ছিনতাই, সাইবার অপরাধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আপনাদের ভূমিকা অনস্বীকার্য।” তিনি আরও বলেন, “পুলিশ প্রশাসন চায় জনসেবাকে আরও সহজলভ্য ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে।”

দুর্গাপূজা ঘিরে অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট কিংবা পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা হলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন পুলিশ সুপার।

সভায় জানানো হয়, আসন্ন দুর্গাপূজা সুশৃঙ্খল, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ নানা প্রস্তুতি গ্রহণ করেছে। সকল সম্প্রদায়ের সহযোগিতায় উৎসবকালীন সময়ে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হোসেন খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।