tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদঅন্যান্যবাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইইউ

বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইইউ

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার দ্রুত সম্পন্ন করা জরুরি। আগামী বছরের নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের সঙ্গে কাজ করতে ইইউ প্রস্তুত রয়েছে।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসেডরস (এওএফএ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এওএফএর সভাপতি আবদুল্লাহ আল হাসান।

মাইকেল মিলার বলেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণের এখনই সময়। এজন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে ইইউ। এ ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য।

বিদেশি বিনিয়োগের স্বার্থে স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইউরোপীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তবে বিনিয়োগ সুরক্ষায় স্থিতিশীল পরিবেশ অপরিহার্য। বাংলাদেশ-ইইউ সম্পর্কের ভিত্তি হলো মানবাধিকার, উন্নয়ন, গণতন্ত্র ও বাকস্বাধীনতা—ভবিষ্যতেও এ বিষয়ে জোর দেওয়া হবে।

অভিবাসন প্রসঙ্গে তিনি বলেন, বৈধ উপায়ে দক্ষ ও আধা-দক্ষ শ্রমিক পাঠানোর বিপুল সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা সহযোগিতায় ইইউ কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে কাজ করছে। সামরিক ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোহিঙ্গা প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, তাদের একমাত্র সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন। তবে এটি অবশ্যই স্বেচ্ছায় ও শান্তিপূর্ণ পরিবেশে হতে হবে।