tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনদুপুরবেলা হেনস্তার শিকার সোহা, চুপ হয়ে গেলেন অভিনেত্রী!

দুপুরবেলা হেনস্তার শিকার সোহা, চুপ হয়ে গেলেন অভিনেত্রী!


সম্প্রতি এক পডকাস্টে সোহা তার সেই অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, কখনও কি কেউ তাকে প্রকাশ্যে ‘ফ্ল্যাশ’ করেছে? উত্তরে সোহা জানান, ইতালিতে একটি প্রকাশ্য স্থানে তাকে অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো হয়েছিল। তিনি বলেন, “এটা ঘটে সাধারণতই, আর সেটা হয়েছিল দিবালোকে

এই ঘটনায় সোহা একপ্রকার বাকরুদ্ধ হয়ে যান। তিনি আরও বলেন, “আমি তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না কী ঘটলো, তাদের উদ্দেশ্য কী ছিল, আর আমি সেটা বোঝার চেষ্টা করতেও চাইনি।”

সোহা আরও উল্লেখ করেন যে, তার পরিচয় ও পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে অনেক অনিরাপদ পরিস্থিতি থেকে রক্ষা করেছে, যা অনেক নারী দৈনন্দিন জীবনে সম্মুখীন হন। তিনি বলেন, “আমি জানি আমার জীবন আমাকে নিরাপদ রেখেছে। এমন অভিজ্ঞতা আমার হয়নি যা সাধারণত গণপরিবহন ব্যবহারকারী নারীদের হয়।”