tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রেকর্ড রাজস্ব আয়

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রেকর্ড রাজস্ব আয়

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৪-২০২৫ অর্থবছরে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয় করে তার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে।

গত অর্থবছর ২০২৩-২০২৪ সালে বিমানবন্দরটির রাজস্ব আয় ছিল ২৩৭ কোটি টাকা। এ অর্থবছরে আয়ের পরিমাণ প্রায় ৩৩ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানিয়েছেন, যাত্রী সংখ্যা বৃদ্ধি, বকেয়া আদায়সহ বিভিন্ন খাত থেকে এ রেকর্ড আয়ের সুযোগ হয়েছে। এছাড়া যাত্রী যাতায়াতও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি অর্থবছরে মোট আয় ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, যেখানে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা। এর আগে, ২০২৩-২০২৪ অর্থবছরে আয় ছিল ২৩৭ কোটি টাকা ও ব্যয় ৩৬ কোটি টাকা। ২০২২-২০২৩ সালে আয় ২২৫ কোটি এবং ব্যয় ৩৩ কোটি টাকা, ২০২১-২০২২ সালে আয় ৭৯ কোটি ও ব্যয় ২৭ কোটি টাকা এবং ২০২০-২০২১ সালে আয় ছিল মাত্র ৩০ কোটি ও ব্যয় ২৬ কোটি টাকা।

অধিকর্তারা জানিয়েছেন, ২০০০ সালে জাপানি দাতা সংস্থা জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক মানের রূপ পায় শাহ আমানত বিমানবন্দর। নতুন অ্যাপ্রোন এলাকা নির্মাণের ফলে বিমান ধারণক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ২০টির বেশি। প্রতি বছর যাত্রী পরিবহন বৃদ্ধি পাচ্ছে এবং চলতি অর্থবছরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় রুটে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।