রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে গোপন বৈঠকের অভিযোগের মধ্যে সেখান থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটক ব্যক্তিদের আওয়ামী লীগের নেতাকর্মী বলে সন্দেহ করা হচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।



