tanaka

রিয়াদে হামলার সতর্কতা জারির পরপরই বিস্ফোরণের শব্দ

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পরপরই ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।...
প্রচ্ছদরাজধানীবহুতল ভবনের বেলকনি থেকে নিচে পড়ে বৃদ্ধার মৃত্যু

বহুতল ভবনের বেলকনি থেকে নিচে পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর রোডের একটি বহুতল ভবনের বেলকনি থেকে নিচে পড়ে আঙ্গুরে নেসা (৭২) নামের এক বৃদ্ধা মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই বৃদ্ধার নাতি মাহমুদুল হাসান জানান, আঙ্গুরে নেসা বিকেলে বাসার আটতলা ভবনের বেলকনিতে বসে ছিলেন। সেখানে কোনো গ্রিল ছিল না। অসাবধানতাবশত হঠাৎ তিনি বেলকনি থেকে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আঙ্গুরে নেসা লালবাগের আজিমপুর রোডের বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তার স্বামী মৃত হাজী আক্কাস।