tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়দ্য হিন্দুর প্রতিবেদন তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু

দ্য হিন্দুর প্রতিবেদন তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু

সম্পর্কের সাময়িক টানাপড়েন কাটানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে ঘিরে পুনরায় আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা শুরু করেছে বাংলাদেশ ও ভারত।

প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছিল। তবে সেই জটিলতা কাটিয়ে উঠে উভয় দেশের কর্মকর্তারা নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক করা এবং গঙ্গা পানিচুক্তি নবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।  সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তার একাধিক কূটনৈতিক ব্যস্ততা রয়েছে। এর মাঝেই আগামী নভেম্বর মাসে একটি সুবিধাজনক সময়ে তার নয়াদিল্লি সফর নিশ্চিত করার চেষ্টা চলছে।

 

চলমান এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকার একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে সিরিজ বৈঠক করেছেন। তাদের মধ্যে রয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।