tanaka

মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানটি...
প্রচ্ছদঅন্যান্যআমেরিকার চলচ্চিত্র উৎসবে খালেদের দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

আমেরিকার চলচ্চিত্র উৎসবে খালেদের দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

যুক্তরাষ্ট্রের ইজিপশিয়ান-আমেরিকান ফিল্ম ফেস্টিভালের জন্য নির্বাচিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থী ও নির্মাতা খালেদ হেইচ হারম্যানের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—‘সিনক্রোনাইজেশন’ ও ‘ব্লাড অ্যান্ড রোজ’।

এর আগে ইতালিভিত্তিক করলিওনি ফিল্ম ফেস্টিভালের জন্য নির্বাচিত হয়েছিল ‘সিনক্রোনাইজেশন’। আয়নাঘরের ধারণাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি এর মাধ্যমে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন অর্জন করেছে।

গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র দুটি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন নির্মাতা খালেদ। দর্শকদের হাততালি ও প্রশংসাসূচক মন্তব্য তাকে এবং তার দলের সদস্যদের নতুন কাজের জন্য অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।

খালেদ বলেন, দ্বিতীয়বারের মতো তার নির্মিত চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হওয়ায় চলচ্চিত্রপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে তিনি ব্যাপক উৎসাহ পেয়েছেন। ৩ সেপ্টেম্বরের প্রদর্শনীতে অংশ নিতে না পারা অনেক দর্শক চলচ্চিত্র দুটি আবার প্রদর্শনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

নির্মাতার ভাষ্য, ‘সিনক্রোনাইজেশন’ ও ‘ব্লাড অ্যান্ড রোজ’ দেখে দর্শকদের মধ্যে যে আস্থার জায়গা তৈরি হয়েছে, তা তার পরবর্তী কাজের জন্য অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতে দর্শকেরা তার নতুন চলচ্চিত্রও আগ্রহ নিয়ে দেখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমানে একটি পূর্ণদৈর্ঘ্য টাইম-ট্রাভেল চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন খালেদ। এ প্রকল্পে বিনিয়োগের জন্য প্রযোজকেরা এগিয়ে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।