জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টার জন্য টোল ছাড়ের সুবিধা পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা। এ সময় সড়কটি দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহনকে কোনো টোল দিতে হবে না।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় বন্ধ থাকবে। নির্ধারিত এই সময়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহন বিনা টোলে চলাচলের সুযোগ পাবে।



