tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিসংবিধান নিয়ে প্রশ্ন তোলে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান বিএনপির

সংবিধান নিয়ে প্রশ্ন তোলে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক দলগুলোকেই জুলাই সনদের সুপারিশগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।

তিনি জানান, বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই গঠিত হয়েছে। তবে সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন জানান, এখন পর্যন্ত ২৯টি রাজনৈতিক দল লিখিত মতামত দিয়েছে। এর মধ্যে নির্বাহী আদেশ, অধ্যাদেশ জারি, অফিস আদেশসহ মোট ছয় ধরনের প্রস্তাব এসেছে। এছাড়া সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে ১৯টি বিষয় চিহ্নিত করা হয়েছে।

এর আগে সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, সে অনুযায়ী কার্যক্রম এগোচ্ছে। সরকারের অর্জন যেমন আছে, তেমনি ব্যর্থতাও রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের কোনো অর্জন অর্থবহ হবে না।

তিনি আরও বলেন, কেবল নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দিতে পারে। অন্য কোনো প্রক্রিয়ায় গেলে সেটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে।