tanaka
প্রচ্ছদসারাদেশসাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সাত ধাপে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। প্রথম ধাপে ৮০টি উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ১২ নভেম্বর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

তিনি জানান, সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে প্রথম ধাপে ৮০টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

স্থানীয় সরকার নির্বাচনের বাকি ধাপগুলোর তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।