tanaka
প্রচ্ছদচাকরীপ্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

প্রাণিসম্পদ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত দুটি পদে ৫৩৮ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক পদে নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুটি পদের নিয়োগ পরীক্ষা একই দিন ও একই সময়ে অনুষ্ঠিত হবে।

চাকরির সংক্ষিপ্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর
  • চাকরির ধরন: সরকারি ও স্থায়ী
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬
  • পদ: ২টি
  • মোট নিয়োগ: ৫৩৮ জন
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
  • আবেদন পদ্ধতি: অনলাইন
  • আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬

পদের বিবরণ

১. সিমেন ক্যারিয়ার

  • পদসংখ্যা: ৩২টি
  • গ্রেড: ১৯তম
  • বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. অফিস সহায়ক

  • পদসংখ্যা: ৫০৬টি
  • গ্রেড: ২০তম
  • বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।