tanaka
প্রচ্ছদচাকরীএসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৩ অক্টোবর

এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৩ অক্টোবর

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি তাদের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের জন্য কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘অফিশিয়াল ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ পদে স্থায়ী ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেবে ব্যাংকটি। পদটি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) র‍্যাঙ্কের মধ্যে নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৩ অক্টোবর ২০২৬।

চাকরির সংক্ষিপ্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি
  • পদের নাম: অফিশিয়াল ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার
  • পদমর্যাদা: এভিপি থেকে ভিপি
  • চাকরির ধরন: স্থায়ী ও ফুল টাইম
  • কর্মস্থল: ঢাকা
  • আবেদনের শেষ তারিখ: ১৩ অক্টোবর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। এইচআর, প্রশিক্ষণ কিংবা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে পেশাগত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা ও বয়স

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ট্রেনিং ইনস্টিটিউট অথবা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

১৩ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছর।

যেসব দক্ষতা থাকতে হবে

প্রার্থীকে নেতৃত্ব, মানবসম্পদ ব্যবস্থাপনা, যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। পাশাপাশি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট পদ্ধতি, ডিজিটাল লার্নিং বাস্তবায়ন এবং কৌশলগত পরিকল্পনায় পারদর্শিতা থাকা আবশ্যক।

প্রধান দায়িত্ব

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কৌশল তৈরি ও বাস্তবায়ন করতে হবে। প্রশিক্ষণের প্রয়োজন নির্ধারণ করে কর্মসূচি তৈরি, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন, নেতৃত্ব বিকাশ কর্মসূচি পরিচালনা এবং বার্ষিক লার্নিং ক্যালেন্ডার ও প্রশিক্ষণ বাজেট তৈরির দায়িত্ব পালন করতে হবে।

এ ছাড়া প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়ন, ডিজিটাল লার্নিং ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির ব্যবহার বাড়ানো এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রশিক্ষক, পরামর্শক ও পেশাজীবী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে ‘Learning & Development Center’ উল্লেখ করতে হবে।

ই-মেইল: leadingprivatebank@yahoo.com

যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত বা অন্যান্য শর্ত শিথিলযোগ্য। কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ব্যাংক কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার সংরক্ষণ করে। কেবল বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ অক্টোবর ২০২৬