tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশজামালপুরে বজ্রাঘাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

জামালপুরে বজ্রাঘাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান আনোয়ার হোসেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে একপর্যায়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা নদ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।